দিনাজপুর-১ আসনের উপ নির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
দিনাজপুর-১ আসনের উপ-নির্বাচনের জন্য ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
প্রার্থীরা হচ্ছেন : আব্দুল মালেক সরকার, আফতাবউদ্দীন মোল্ল্যা, নাসিরুল হক রুস্তম, মনোরঞ্জন শীল গোপাল, শিবলী সাদিক ও কৃষক মোহাম্মদ সাদেক।
বুধবার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। আগামী ৫ ডিসেম্বর উপ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
সম্প্রতি জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সাংসদ অধ্যাপক আব্দুল্লাহ আল কাফি’র মৃত্যুতে আসনটি শুন্য হয়।
