ডিসেম্বরে প্রথমবারের মতো পূর্ব-এশিয়া শীর্ষ সম্মেলন
আসিয়ানভুক্ত ১০টি দেশ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ছয়টি দেশ নিয়ে আগামী ডিসেম্বরে কুয়ালালামপুরে প্রথম বারের মতো পূর্ব-এশিয়া শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সরকারি সূত্র এ কথা জানিয়েছে।
আঞ্চলিক মৈত্রী জোরদারের লক্ষ্যে সম্মেলনে আসিয়ানভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ছয়টি দেশের নেতৃবৃন্দ মিলিত হবেন।
ডিসেম্বরের ১৪ তারিখে অনুষ্ঠিতব্য উদ্বোধনী সম্মেলনে আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে থাকবে ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম। অন্যদিকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে থাকবে ভারত, চীন, জাপান, উত্তর কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের পরপরই নবম আসিয়ান-জাপান সম্মেলন, নবম আসিয়ান-দক্ষিণ কোরিয়া সম্মেলন, চতুর্থ আসিয়ান-ভারত সম্মেলন, প্রথম আসিয়ান-রাশিয়া সম্মেলন এবং এশীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আসিয়ান-ভারত সম্মেলনে আঞ্চলিক গ্রুপিং এবং ভিশন স্টেটমেন্ট ও মুক্ত বাণিজ্য চুক্তির ওপর আলোকপাত করা হবে। ভারত আশা করছে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চলতি বছর ১৫ বিলিয়ন ডলারে পৌঁছবে।
