২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা, মঙ্গাপিড়ীত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। এক বানীতে তিনি উত্তরবঙ্গের বন্যা ও মঙ্গা পিড়ীত মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2005, 01:51 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

শেখ হাসিনা বলেন, ঈদ মানুষের মাঝে আসে সাম্যের বার্তা নিয়ে।

ঐতিহ্য অনুযায়ী দেশের উচ্চবিত্তরা সমাজের দরিদ্র মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, উত্তরবঙ্গে বন্যা ও মঙ্গাপিড়ীত অসহায় মানুষ আজ নিরন্ন ও মানবেতর জীবনযাপন করছে।

পবিত্র এ ঈদে তিনি বিত্তবানদের প্রতি তাদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।