২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামাত কোনও সঠিক ইসলামী দল নয় : চরমোনাই পীর

চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিম ইসলামী শাসন কায়েমের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশের সকল ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

সোমবার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, দেশে এখন ইসলাম ও মানবতার দু:সময় যাচ্ছে। জামাত কোনও সঠিক ইসলামী দল নয়। ইসলামী ঐক্যজোট পাঁচভাগে বিভক্ত হওয়ায় জামাতই বেশি লাভবান হচ্ছে।

সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী, এটিএম হেমায়েত উদ্দিন, মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন বক্তব্য রাখেন।