ধারাবাহিক বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে জেএমবি’র প্রচার মিডিয়ার সদস্য হাফিজুল্লাহ
১৭ আগস্ট ধারবাহিক বোমা হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে রাজবাড়ীতে গ্রেপ্তারকৃত জেএমবি’র প্রচার মিডিয়ার সদস্য আনিসুর রহমান আনিস ওরফে হাফিজুল্লাহ।
সোমবার দুই দিন রিমান্ড শেষে সে পুলিশের কাছে ১৬১ ধারায় দেওয়া জবাবনবন্দীতে আরও জানায়, রাজবাড়ী রেলওয়ে মাঠে যে অবিস্ফোরিত বোমাটি রাখা হয়েছিল, সেটি সে নিজেই রেখেছিল।
বোমাগুলো ১৬ আগস্ট বিকেলে ফরিদপুর থেকে তোফাজ্জেল হোসেন নামে এক সদস্য রাজবাড়ীতে নিয়ে আসে এবং পরদিন মামুনের বাসায় বোমাগুলো বিস্ফোরণের জন্য বিভিন্ন সদস্যদের মাঝে ভাগ করে দেওয়া হয়।
হাফিজুল্লাহ গোয়েন্দা পুলিশকে জানিয়েছে, রাজবাড়ীতে তার প্রধান দলনেতা মামুন।
গোয়ান্দা পুলিশ শুক্রবার মামুনকে গ্রেপ্তার করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী ওই দিন রাতে সোনাকান্দার গ্রাম থেকে হাফিজুল্লাহকে গ্রেপ্তার করে।
এদিকে মামুনকে গ্রেপ্তারের পর তিন দিনের রিমান্ড শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার পর সোমবার আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।
সে তার জবানবন্দিতে জানিয়েছে, তার দলের মূল নেতা আব্দুর রউফ। তার বাড়ি ময়মনসিংহে।
