২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াসার বোতলজাত পানি জানুয়ারি থেকে বাজারে আসছে

ঢাকাসহ সারা দেশে বিশুদ্ধ পানির প্রাপ্তি নিশ্চিত করতে ঢাকা ওয়াসা জানুয়ারি মাসে বোতলজাত পানি বাজারে ছাড়বে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 05:02 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি অর্থবছরের তিন মাসের অগ্রগতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মন্ত্রী বোতলজাত পানি বাজারে ছাড়তে আর কোনও সময় না নেওয়ার জন্যে ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এসময় তিনি ঢাকার বিভিন্ন এলাকা থেকে দখলমুক্ত করা খালগুলো যথাযথ সংরক্ষণের জন্যও ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

সভায় সচিব এএইচএম আবুল কাশেম, এলজিইডি’র প্রধান প্রকৌশলী শহীদুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রধান প্রকৌশলী খোরশেদ আলম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ড. কাজী আলী আজমসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।