হাসিনাকে খালেদার ঈদের শুভেচ্ছা, নিমন্ত্রণ
প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোববার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
দলীয় সুত্র জানায়, প্রধানমন্ত্রী একই সঙ্গে তাকে ঈদের দিনে প্রধানমন্ত্রী ভবনে নিমন্ত্রণ করেন। ওই দিন প্রধানমন্ত্রী সর্বস্তরের জনতার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন শেখ হাসিনার সুধা সদনের বাসভবনে ঈদের শুভেচ্ছা বার্তা ও নিমন্ত্রণ পৌঁছে দেন।
বিরোধী দলীয় নেতার ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান রাত সাড়ে ৮টার দিকে ওই শুভেচ্ছা বার্তা ও দাওয়াত পত্র গ্রহণ করেন।
