২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লী বিস্ফোরণ: আটক ২২, সন্দেহের তালিকায় আল-কায়দা

দিল্লীতে শক্তিশালী বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ২২ জনকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। এদিকে হামলার সাথে আল-কায়দা জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন ভারতীয় পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

টি ঘোষ,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2005, 01:52 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

রোববার পুলিশ সূত্র জানায়, দিল্লীসহ পাহাড়গঞ্জ, চাদনী চক, জাকির নগর, ওখলা, লজপত নগর এবং নিজামুদ্দীনের বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালানো হয়েছে।

সূত্র জানায়, ইন্টেলিজেন্স ব্যুরো এবং পুলিশের যৌথ অভিযানে অন্তত ২২ জনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা বলেছেন, পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈয়বা, আল-কায়দার সঙ্গে মিলিত হয়ে বোমা হামলা করে থাকতে পারে।

জম্মু ও কাশ্মিরের জঙ্গি সংগঠনগুলোর ব্যবহৃত বোমার সঙ্গে দিল্লীতে বিস্ফোরিত বোমা পৃথক হওয়ায় এতে আল-কায়দা সন্ত্রাসী নেটওয়ার্ক জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।