দিল্লিতে বোমা হামলার নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খান দিল্লিতে বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।
তিনি এ হামলাকে কাপুরুষোচিত ও জঘন্য হিসেবে আখ্যায়িত করে বলেন, দক্ষিণ এশিয়ার জনগণকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং রুখে দাঁড়াতে হবে।
এম মোর্শেদ খান বোমা হামলায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। এছাড়া তিনি হামলায় আহতদের প্রতি সমবেদনা জানান এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
