২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁর বোমা বিস্ফোরণ মামলায় চার্জশীট ও খেজুর হত্যা মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিলের প্রক্রিয়া চলছে

নওগাঁয় ১৭ আগস্ট বোমা বিস্ফোরণ মামলায় তিনজনকে আসামী করে চার্জশীট এবং রাণীনগর উপজেলার চরমপন্থী ইদ্রিস আলী খেজুর হত্যা মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিলের প্রস্তুতি চলছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

তবে দু’টি মামলার কোনটিতেই জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই এবং আহলে হাদীস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমীর ড. আসাদুল্লাহ আল গালীবকে আসামী করা হচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, নওগাঁর জজ কোর্টসহ পৃথক সাতটি স্থানে বোমা বিস্ফোরণ মামলায় জেএমবি নেতা আবউদল কাইয়ুম ওরফে ভদুসহ তিনজনকে আসামী করে এ মাসেই আদালতে চাজশীট দাখিল করা হবে।

অন্যদিকে রাণীনগর উপজেলার চরমপন্থী ইদ্রিস আলী খেজুর হত্যা মামলার তদন্তে এখনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। সূত্র জানায়, দীর্ঘ সময় পার হয়ে গেলেও এ মামলায় জোরালো পুলিশি তৎপরতা না থাকায় কোন অগ্রগতিই হয়নি। পুলিশ মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য স্বরাষ্ট্র সন্ত্রনালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে বলে সূত্র জানিয়েছে।