২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গাপীড়িত এলাকায় ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে

উত্তরবঙ্গে মঙ্গা পীড়িতদের সাহায্যে ত্রাণসামগ্রী নিয়ে বুধবার রাত ১০টায় কেন্দ্রীয় ও ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ উত্তরবঙ্গের উদ্দেশে রওয়ানা হচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 04:26 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গাপীড়িত এলাকায় ত্রাণ হিসেবে চাল, ডাল, আটা, চিড়া, গুড়সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হবে।

এ দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ও যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ।

যাত্রাকালীন অনুষ্ঠানে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।