২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বর্ধিত ভর্তি ফি প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট

বামপন্থী ছাত্র সংগঠনসমূহের মোর্চা প্রগতিশীল ছাত্রজোট দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফরমের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 09:49 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানায়। সম্মেলনে আরও জানানো হয়, এ দাবিতে তারা বুধবার মুক্তাঙ্গনে মিছিল ও সমাবেশ করবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি খালেকুজ্জামান লিপন, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি আবু নাসের অনীক, ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মাসুম, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মনিরউদ্দিন পাপ্পু, ছাত্র কেন্দ্রের সভাপতি মনিরুজ্জামান জুয়েল প্রমুখ।

সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সরকারের নীলনকশা অনুযায়ী অভ্যন্তরীণ আয় বৃদ্ধির নামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি বছর ভর্তি ফিসহ বিভিন্ন ফি বৃদ্ধি করে চলছে। কিন্তু তারা গরীব ছাত্রদের কথা বিবেচনায় আনছে না।

এসময় তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আহুত ছাত্র ধর্মঘটের প্রতি সমর্থন ব্যক্ত করেন।