২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তে কমসূচি পরিবর্তন, শেখ হাসিনা টুঙ্গিপাড়া যাচ্ছেন রোববার

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার টুঙ্গিপাড়া যাওয়া হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

রওনা দেওয়ার আগ মুহূর্তে হঠাৎ করে শারীরিক অসুস্থতার কারণে পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী তিন দিনের এ সফর শুরু হচ্ছে রোববার।

বিরোধী দলীয় নেতার ব্যক্তিগত কর্মকর্তা আলাউদ্দিন আহমদ চৌধুরী শনিবার বিডিনিউজকে জানান, সকালে হঠাৎ করে শরীর খারাপ লাগায় কর্মসূচি একদিন পিছিয়ে রোববার টুঙ্গিপাড়া রওনা দেওয়ার সিদ্ধান্ত নেন শেখ হাসিনা।

তিনি জানান, শেখ হাসিনা রোববার সকাল ১০ টায় সুধা সদন থেকে সড়কপথে রওনা হবেন। বিকেলে টুঙ্গিপাড়া পৌঁছেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন।

টুঙ্গিপাড়ায় দু’দিন অবস্থানের পর মঙ্গলবার সকালে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

এদিকে দলীয় সূত্র বিডিনিউজকে জানায়, যাত্রাপথে শেখ হাসিনা বেশ ক’টি পথসভায় বক্তব্য রাখতে পারেন। এছাড়া টুঙ্গিপাড়ায় অবস্থানকালে তিনি দলের নেতা কর্মী এবং পেশাজীবীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।