শেখ হাসিনা শনিবার টুঙ্গিপাড়া যাচ্ছেন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন।
তিনি শনিবার সকাল ১০ টায় সুধাসদসন থেকে সড়কপথে রওয়ানা হবেন। বিকেলে টুঙ্গিপাড়া পৌঁছেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন।
টুঙ্গিপাড়ায় দু’দিন অবস্থানের পর সোমবার সকালে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
দলীয় সূত্র বিডিনিউজকে জানায়, যাত্রাপথে শেখ হাসিনা বেশ ক’টি পথসভায় বক্তব্য রাখবেন। এছাড়া টুঙ্গিপাড়ায় অবস্থানকালে তিনি দলের নেতা কর্মী এবং পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন।
