২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত’ হাইকোর্ট বিচারপতিদের সঙ্গে জঙ্গিদের সম্ভাব্য সংযোগ তদন্ত করতে হবে : এনায়েতুর রহিম

সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের (এসসিবিএ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এনায়েতুর রহিম বৃহস্পতিবার ‘রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত’ বেশ কয়েকজন হাইকোর্ট বিচারপতিদের সঙ্গে ইসলামী জঙ্গিদের সম্ভাব্য সংযোগ রয়েছে কিনা তা তদন্ত করতে গোয়েন্দা সংস্থা ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

বোমা হামলার ঘটনার নিরপেক্ষ বিচারের দাবিতে এসসিবিএ ভবন প্রাঙ্গনে সরকার বিরোধী আইনজীবীদের ফোরাম সম্মিলিত আনিজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি) আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি-জামাত জোট সরকার বিচার বিভাগের ওপর বিভিন্ন ধরণের হামলা করছে। হাইকোর্টে ১৯ জন বিচারপতিকে ‘রাজনৈতিকভাবে নিয়োগ’ এবং বোমা হামলার পৃষ্ঠপোষকতা দিয়ে তারা বিচার বিভাগে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

এনায়েতুর রহিম বলেন, মৌলবাদী জঙ্গিরা লিফরেট বিতরণের মাধ্যমে বিদ্যমান সংবিধান ও বিচার ব্যবস্থার বিলুপ্তির দাবি জানিয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকার গ্রেপ্তারকৃত বোমা হামলাকারিদের বিচারের নামে প্রহসন করছে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন এসএএসপি’র আহ্বায়ক ব্যরিস্টার এম আমির-উল-ইসলাম। তিনি দুর্নীতিগ্রস্ত, অদক্ষ ও ব্যর্থ সরকারের পতনের জন্যে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, সাবেক এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার এবং এডভোকেট ওযায়ের ফারুক, সাবেক এসসিবিএ সাধারণ সম্পাদক এডভোকেট বশির আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট সিরাজুর হক, অ্যাডভোকেট মমতাজউদ্দিন মেহেদী, অ্যাডভোকেট মহীদুল ইসলাম এবং অ্যাডভোকেট জাহাঙ্গীর সেলিম।