হাজী আবুল কাশেমকে দেখতে বারডেমে শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন হাজী মাওলানা মো. আবুল কাশেমকে (৮০) দেখতে যান।
সেখানে তিনি আবুল কাশেমের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং নগদ অর্থ প্রদান করেন।
আবুল কাশেম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুত্যুর পর তাকে গোসল ও দাফন করিয়েছিলেন।
পরে একই হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সভানেত্রীর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা মেজর ইকবালের বৃদ্ধ পিতা চান মিয়াকে দেখতে যান তিনি।
এসময় ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, ডাঃ ইকবাল আর্সলানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
