২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ১৫০ বিঘা মৎস্য ঘের যুবদল কর্মীদের দখলে

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার বৈঠাহারায় যুবদল কর্মীরা ১৫০ বিঘা মৎস্য ঘের দখল করে নিয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 12:50 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

পুলিশ বিডিনিউজকে জানায়, বুধবার বিকেল ৫ টায় মাগুরখালি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার আহমদ আলীর মৎস্য ঘের দখলের জন্য যুবদল নেতা রফিকুল ইসলামসহ ৪০/৫০ জনের এক দল সন্ত্রাসী মোটর সাইকেল যোগে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। ঘের দখল প্রতিহত করতে ঘেরের মালিক আহমদ আলীসহ তার লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে লাঠির আঘাতে আহমদ আলী ও যুবদল নেতা রফিকুলের সহযোগী দাউদ সরদার ও মোক্তার সরদার গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ জিয়াউজ্জামান জিয়াকে জিজ্ঞেস করা হলে তিনি এ ব্যাপারে অবহিত নন বলে জানান।