২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক লীগের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতীয় শ্রমিক লীগের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বুধবার পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 04:20 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

এ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে সংগঠনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র সহ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সুধা সদনে সাক্ষাত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, অ্যাডভোকেট হুমায়ুন কবির, রওশন জাহান সাথী প্রমুখ।