ঢাবি সূর্যসেন হল থেকে ১ বহিরাগত গ্রেপ্তার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল থেকে মঙ্গলবার সকালে পুলিশ এক বহিরাগতকে গ্রেপ্তার করেছে।
সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম সিরাজুল ইসলাম জসিম উদ্দিন (২৩) নামে ওই বহিরাগতকে টহল পুেিশর কাছে সোপর্দ করেন।
জসিমউদ্দিন পুলিশকে জানায়, সোমবার সে ঠাকুরগাঁও থেকে ঢাকা এসেছে এবং রাতে তার বন্ধুর সঙ্গে হলের ৫২৭ নম্বর রুমে অবস্থান করে।
এর আগে সোমবার রাতে পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জঙ্গি সন্দেহে এক মাদ্রাসা ছাত্রকে আটক করে। গ্রেপ্তারকৃত ওই ছাত্রের নাম উজ্জল। তার বাড়ি শরিয়তপুর জেলায়। সে জাজিরাবাজার মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছে।
