২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি’র সাবেক সাধারণ সম্পাদক কমরেড ফরহাদের ১৮তম মৃত্যুবার্ষিকী রোববার

বাংলাদেশের কমিউনিস্টট পার্টি (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ ফরহাদের ১৮তম মৃত্যুবার্ষিকী ৯ অক্টোবর রোববার পালিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 10:06 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

এ উপলক্ষে বাদ আসর প্রয়াত ফরহাদের স্ত্রী রাশেদা খানমের আজিমপুর কলোনির বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এদিকে কমরেড ফরহাদের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিপিবি শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে এক স্মরণসভায় আয়োজন করা হয়।

পার্টির সভাপতি মনজুরুল আহসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য মোর্শেদ আলী, ঢাকা কমিটির নেতা আব্দলি কাদের, যুব ইউনিয়ানের সম্পাদক জাহিদ হোসেন খান এবং ছাত্র ইউনিয়নের সভাপতি বাকী বিল্লাহ।

সভায় আলোচকরা স্বাধীনতা, গনতন্ত্র এবং সমাজতন্ত্রের সংগ্রামে এক মহান স্থপতি হিসেবে কমরেড ফরহাদের অবদানের কথা উল্লেখ করেন।

সভায় আলোচকরা বলেন, সরকারের ভেতরের একটি অংশ সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠিকে সমর্থন করায় বাংলা ভাই আবদুর রহমানসহ বোমা হামলাকারীদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।

তারা বোমা হামলাকারীদের সমর্থন করায় অবিলম্বে জামাত নেতা নিজামী, সাঈদী, বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং মওলানা মহিউদ্দিনকে গ্রেফতারের দাবি জানান।