ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে শেখ হাসিনার শোক
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
শনিবার এক শোক বিবৃতিতে তিনি মর্মান্তিক এ দুর্যোগে নিহতদের আত্মার শান্তি ও আহতদের আশু আরোগ্য কামনা করেন।
