আ.লীগ নেতা বেলায়েত হোসেনের মৃত্যুতে শেখ হাসিনার শোক
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঝালকাঠি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও দলের জেলা শাখার সহ সভাপতি মো. বেলায়েত হোসেনের (৭৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বিবৃতিতে শনিবার তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু অপর এক বিবৃতিতে বেলায়েত হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
