রমজানে হাজী সেলিমের ব্যতিক্রমী উদ্যোগ
সাবেক এমপি ও ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম নগরীর বিভিন্ন মসজিদে রমজান মাসে নামাজ শিক্ষা ও হাদিসের লক্ষাধিক বই এবং নগদ অর্থ বিতরণের উদ্যোগ নিয়েছেন।
পবিত্র রমজান উপলক্ষে মহতি ও ব্যতিক্রমী এ উদ্যোগের অংশ হিসেবে তিনি লালবাগ, হাজারিবাগ ও কামরাঙ্গির চর এলাকার বিভিন্ন মসজিদে নামাজ শিক্ষা ও চল্লিশ হাদিসের প্রায় এক লাখ বই বিতরণ করেছেন। এ এলাকার বিভিন্ন মসজিদের উন্নয়ন কাজে তিনি নগদ পাঁচ লাখ টাকাও বিতরণ করেন।
হাজী সেলিম বিডিনিউজকে জানান, প্রতি শুক্রবার পুরনো ঢাকার বিভিন্ন মসজিদে আরও লক্ষাধিক বই বিতরণ করা হবে।
