বোমা হামলা জড়িত সন্দেহে আটক আলেম-ওলামাদের মুক্তি দিন: চরমোনাই পীর
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর সৈয়দ মো. ফজলুল করিম পীর সাহেব চরমোনাই সাম্প্রতিক সময়ে সারাদেশে বোমা হামলায় জড়িত সন্দেহে আটক আলেম-ওলামাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন।
বরিশালের চরমোনাই মাদ্রাসায় সারাদেশ থেকে আসা দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের এক সমাবেশে তিনি এ দাবি
জানান।
এছাড়া রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধŸগতি নিয়ন্ত্রণ করতে না পারায় সরকারের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
দেশে বিদ্যমান বর্তমান অবস্থা এবং জোট সরকারের শাসনামলে “ইসলামের দুরবস্থার” প্রতি ইঙ্গিত করে দলের আমীর বলেন, বর্তমানে মানুষ খুব অসহায় অবস্থায় আছে।
আমীর বলেন, রমজান মাসে মজলুমের আর্তনাদে আল্লাহর আরশও কেঁপে ওঠে।
তিনি ‘সম্ভাব্য অশুভ পরিণতি’র বিষয়ে জোট সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করেন।
একই দিনে ঝালকাঠি জেলায় কামুদাম কাঠি জামিয়া কুরআনিয়া মাদ্রাসায় এক সমাবেশ ও ইফতার মাহফিলে দলের মহাসচিব সকলের প্রতি রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান।
সভায় ১৭ আগস্টের বোমা হামলায় সন্দেহভাজন হিসেবে আটক আলেম ওলামাদের অবিলম্বে মুক্তি দেওয়ার জন্যে সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, অন্যথায় দুর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে।
