সরকার মঙ্গাকবলিত মানুষের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না: সিপিবি
সিপিবি অভিযোগ করে বলেছে, সরকার উত্তরবঙ্গের মঙ্গা কবলিত মানুষের জন্য কোনো বাস্তবসম্মত পদক্ষেপ নিচ্ছে না।
সিপিবি নেতারা বলেন, সরকারি পদক্ষেপ না থাকায় ওই সব এলাকায় কার্তিকের মঙ্গার পদধ্বণি এবার আশ্বিনেই পাওয়া যাচ্ছে।
আগামী ১৬ অক্টোবর দেশব্যাপি ‘মঙ্গা ঠেকাও, দাম কমাও, জান বাঁচাও’ কর্মসূচি সফল করতে বিভিন্ন জেলা সফরকালে শুক্রবার একাধিক সমাবেশে নেতারা একথা বলেন।
কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় সাহা সন্তোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সহিদুল্লাহ চৌধুরী, হাফিজার রহমান দুলাল প্রমুখ নেতা।
রংপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁয় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রুহিন হোসেন প্রিন্স, কাজী সাজ্জাত জহির চন্দন, শফিউর রহমান, আক্তার হোসেন রানা, ফজলে খোদা প্রমুখ।
