২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ব্যাপক মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিভিন্ন সংগঠন প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 07:01 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

এক প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ যুব ইউনিয়ন বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করে।

সমাবেশে বক্তব্য রাখেন হাফিজ আদনান রিয়াদ, জাহিদ হোসেন খান, গোলাম রাব্বি খান, নুরুল ইসলাম গাজী ও আসাদুল্লাহ টিটু।

এছাড়া খেলাফত মসলিসের ছাত্র সংগঠন খেলাফত ছাত্র মজলিসও রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নগরীতে মিছিল বের করে।