২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের ওপর ব্যাক্তিগত প্রভাব খাটানো যাবে না: তারেক রহমান

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বলেছেন, আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর এলাকার লোক; এ জন্য আমাদের অনেক দায়-দায়িত্ব আছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

কিন্তু ব্যক্তিগত কোনো বিষয়ে দলের বা ভোটের ওপর যেনো প্রভাব না পড়ে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

মঙ্গলবার দুপুরে বগুড়ার গাবতলী থানা বিএনপির মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির ভাষণে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি এ আহবান জানান।

থানা বিএনপির সভাপতি আমিনুর রহমান তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক হেলালুজ্জামান তালুকদার লালু, পৌর চেয়ারম্যান মোরশেদ মিল্টন প্রমুখ। তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার জন্মভূমি গাবতলীতে বিভিন্ন উন্নয়নের তিন হাজার দাবিী পূরণ করা হয়েছে। কিন্তু এতো উন্নয়ন করার পরও বিরোধী দল বেশি ভোট পাচ্ছে কেনো, তিনি তার কারণ নির্ণয় করে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বিরোধী দলের ভোট কমানোর আহবান জানান।