২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারচুপির নির্বাচনের ফাঁদ পেতেছে সরকার: আওয়ামী লীগ

আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, বিএনপি-জামাত জোট সরকার প্রশাসন ও নির্বাচন কমিশনসহ প্রতিটি সেক্টর দলীয়করণ করে একটি কারচুপির নির্বাচনের ফাঁদ পেতেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2005, 09:35 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

কিন্তু জীবন থাকতে দেশে এধরনের নীল নক্শার নির্বাচন হতে দেওয়া হবে না। বিরোধী দলের উত্থাপিত তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার ছাড়া বাংলার মানুষ দেশে কোনো নির্বাচন হতে দেবে না।

বঙ্গবন্ধু এভিনিউয়ে মঙ্গলবার বিকেলে আয়োজিত বিক্ষোভ-মিছিলপূর্ব সমাবেশে বক্তব্যে তারা এ কথা বলেন।

‘ভোট চুরি ও ফলাফল জালিয়াতি দিবস’ উপলক্ষে সরকারের হত্যা সন্ত্রাস দুর্নীতি নির্যাতনের প্রতিবাদে আওয়ামী লীগ এ সমাবেশ আয়োজন করে।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

মিছিলপূর্ব এ সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।

বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, যুগ্ন সম্পাদক ওবায়দুল কাদের, ঢাকা মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট সাহারা খাতুন, হাবিবুর রহমান খান এবং হাজী মোহাম্মদ সেলিম।