২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভুঁইয়ার সাথে ভারতীয় পল্লী উন্নয়ন ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাত

ভারত বাংলাদেশের নিকটতম ঘনিষ্ট বন্ধু। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় জনগণের অবদান এ দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 05:28 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

সোমবার সফররত ভারতের পল্লী উন্নয়ন ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী সুরিয়াকান্ত পাতিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়ার সাথে তার সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন।

এ সময়ে তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও উভয় দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

আলোচনাকালে ভারতীয় মন্ত্রী বাংলাদেশর স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহ শক্তিশালী করার ব্যাপারে বর্তমান সরকারের গৃহীত কর্মসূচি, গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন, দারিদ্র বিমোচন কৌশল এবং স্যানিটেশনের ক্ষেত্রে অর্জিত সাফল্যের প্রশংসা করেন।

সুরিয়াকান্ত পারস্পারিক স্বার্থে উভয় দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে নিয়মিত প্রতিনিধি দল বিনিময়ের উপরও গুরুত্বারোপ করেন।

মান্নান ভুঁইয়া উভয় দেশের মাঝে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।

আলোচনাকালে অন্যান্যের মধ্যে বাংরাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বীণা সিক্রি উপস্থিত ছিলেন।