২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের সাবেক সভাপতি রাজীবসহ চারজন আটক

ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানসহ চারজনকে ধরে থানায় নিয়ে গেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2021, 01:13 AM

Updated : 10 Oct 2022, 06:15 PM

বুধবার রাতে ধানমণ্ডি লেক এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান ধানমণ্ডি থানার ওসি একরাম আলী মিয়া।

তিনি বলেন, “সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাদের চ্যালেঞ্জ করলে তারা কোনো জবাব দেয়নি। পরে তাদের থানায় আনা হয়।”

তাদের বিষয় ‘যাচাই’ করা হচ্ছে বলে জানান তিনি।

রাজীবের সঙ্গে অন্য তিনজন কে, তা জানা যায়নি। রাজীব বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।