২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নেতা নানক করোনাভাইরাসে আক্রান্ত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2020, 01:54 AM

Updated : 18 Aug 2022, 03:51 PM

নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

Image
জাহাঙ্গীর কবির নানক

জাহাঙ্গীর কবির নানক

তিনি বলেন, “গতকাল নমুনা দেওয়ার পর আজ রাতে পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।”

নানকের শারীরিক অবস্থা জানতে চাইলে বিপ্লব বলেন, “এখনও তেমন কোনো সমস্যা হচ্ছে না, কোনো উপসর্গ নেই।”

দেশে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে দলীয় কার্যালয়সহ নানা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করছিলেন জাহাঙ্গীর কবির নানক।