২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি বৃহস্পতিবার থেকে

ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের কাছে বৃহস্পতিবার ফরম বিক্রি শুরু করবে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2020, 10:55 PM

Updated : 08 Apr 2022, 01:18 AM

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এই তথ্য জানানো হয়।

১০ ও ১১ সেপ্টেম্বর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এই ফরম পাওয়া যাবে।

প্রার্থীদের সাক্ষাৎকার হবে ১২ সেপ্টেম্বর বিকাল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে।

হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা-৫ আসন ও ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ-৬ আসন শূন্য হয়েছে। এই দুটি আসনের ইভিএমে ভোট গ্রহণ হবে ১৭ অক্টোবর।

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-১ আসন এবং সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য  হওয়া ঢাকা-১৮ আসনেও সামনে উপ-নির্বাচনে ভোট গ্রহণ হবে।