কামরানের মৃত্যুতে রওশন এরশাদের শোক
সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
সোমবার বিরোধীদলীয় নেতার কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, “মিষ্টভাষী সাবেক এ মেয়র সবার সাথে আন্তরিক ব্যবহারের মাধ্যমে জনপ্রিয়তার অনন্য নজির গড়ে তুলেছিলেন।
“তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হল, যা সহজে পূরণ হবার নয়। রাজনীতিবিদ হিসেবে জনসেবা, দেশ ও সমাজের উন্নয়নে তার যে অবদান, জাতি তা শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাতে কামরানের মৃত্যু হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।
