২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস পরিস্থিতি নজরদারিতে বিএনপির কমিটি

করোনাভাইরাস মহামারী পরিস্থিতি মোকাবিলায় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ গঠন করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2020, 10:32 AM

Updated : 18 Aug 2022, 02:58 PM

আগের রাতে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপেতে এই বৈঠকে সভাপতিত্ব করেন।

কমিটির বাকি সদ্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম, যুব দলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ছাত্র দলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

এই  কমিটি পরে বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন করবে বলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়।