স্পিকারের অর্থায়নে ত্রাণ বিতরণ
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর অর্থায়নে তার নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জ উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে।
সংসদ সচিবালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে পীরগঞ্জে ক্ষতিগ্রস্তদের মাঝে শনিবার ত্রাণ বিতরণ করা হয়।
“শিরীন শারমিন চৌধুরীর অর্থায়নে এবং গ্রীন ভিশন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির আয়োজনে ১৩ নং রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিত্তহীন সমবায়ীদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।”
এর আগে স্পিকারের নিজস্ব তহবিল হতে পীরগঞ্জ উপজেলার সব ইউনিয়নে দুই ধাপে নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান।
