২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিসাসের প্রতিষ্ঠাতা আবুল হাসেমের মৃত্যু

জিয়া সাংস্কৃতিক সংগঠন-জিসাসের প্রতিষ্ঠাতা আবুল হাসেম রানা মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫০ বছর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2020, 04:43 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা-জাসাসের সহ-দপ্তর সম্পাদক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কুমিল্লার জাফরাবাদে বাসায় স্ট্রোক করলে আবুল হাসেম রানাকে বেলা ১২টায় ময়নামতি জেনারেল হাসাতালে নেওয়া হয়। সেখানে চিকিতসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবুল হাসেম রানা জাসাসের সাবেক সহসভাপতিও ছিলেন।

রানা স্ত্রী, দুই ছেলে এক মেয়ে রেখে গেছেন।

আবুল হাসেম রানার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গাজী মাজহারুল আনোয়ার, সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, জাসাসের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক হেলাল খান, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মাজহার আলী শিবা শানু শোক প্রকাশ করেছেন।