২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টা ১০ জন বাড়াচ্ছে আ. লীগ

আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ১০ জন বাড়ানো হবে বলে দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2019, 11:47 PM

Updated : 18 Aug 2022, 06:16 PM

বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ছিল ৪১ জন। ১০ জন যোগ হলে উপদেষ্টার সংখ্যা হবে ৫১ জন।