ডিএনসিসি মার্কেট ভেঙে ‘আধুনিক শপিং মল’ হবে: হানিফ
আগুনে পুড়ে যাওয়া গুলশানের কাঁচাবাজার পরিদর্শনে এসে আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল- আলম হানিফ বলেছেন, এখানে আধুনিক বিপণীবিতান তৈরি করা হবে।
শনিবার ভোরে গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেট লাগোয়া কাঁচাবাজারে আগুন লেগে পুড়ে গেছে সেখান দেড়শ’র মতো দোকান।
দুপুরে সেখানে গিয়ে ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ সাংবাদিকদের বলেন, “এই মার্কেটটি ভেঙে অত্যাধুনিক শপিং মল করার কথা ছিল। যে কোনো কারণে এটা হয়নি।
“কিন্তু এখন জনগণের স্বার্থে যে কোনো মূল্যে এটাকে (ডিএনসিসি মার্কেট) ভেঙে অত্যাধুনিক মার্কেট তৈরি করতে হবে।”
মাহাবুব-উল- আলম হানিফ (ফাইল ছবি)
তারপর ওই বাজারটি নতুন করে গড়ে তোলার দুই বছরের মধ্যে আবার তা পুড়ে গেল।
দুই বছর আগের অগ্নিকাণ্ডের পর সে সময় প্রয়াত মেয়র আনিসুল হক বলেছিলেন, ডিএনসিসি মার্কেট ভেঙে ওই জায়গায় শপিং মল তৈরি করা হবে।
আনিসুল হকের সেই কথা পুনর্ব্যক্ত করে হানিফ বলেন, “কাঁচাবাজারের সভাপতি ও সাধারণ সম্পাদক আমার দুই পাশে দাঁড়িয়ে রয়েছেন। তারা আজকেই সিটি কর্পোরেশনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন।”
আগুনে যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের বিষয়ে সিটি করপোরেশন খোঁজ-খবর নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
