২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার মানববন্ধন করবে না ঐক্যফ্রন্ট: মান্না

বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শনিবারের পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2019, 10:58 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

ফ্রন্টের নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না শুক্রবার সাংবাদিকদের একথা জানিয়েছেন।

তিনি বলেন, “শনিবার বিকাল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে ঐক্যফ্রন্টের মানবন্ধন করার কথা ছিল। কিন্তু বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক সংখ্যক মানুষ হতাহত হওয়ায় এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে মেট্রোরেলের নির্মাণ কাজ শুরু হওয়ায় আমরা এই কর্মসূচি আপতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

“পরে সুবিধাজনক সময়ে এ কর্মসূচি করব।”

গত ২২ মার্চ জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর গ্যাসের মূল্য না বাড়ানোসহ পাঁচ দফা দাবিতে শনিবার ঢাকায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল।