২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবি ছাত্রদলের চার নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করেছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2018, 05:16 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

মঙ্গলবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক কাওসার, মিলাদ উদ্দিন ও সুজন মোল্লা। 

এ বিষয়ে ছাত্রদল সভাপতি রাজিব আহসান বলেন, যারা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কখনই ছাত্রদলের নেতা হতে পারেনা।

গত রোববার বিএনপির জনসভা শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রফিকের ওপর হামলা করেছিলেন বহিষ্কৃতরা।