শবে বরাতে বিএনপি কার্যালয়ে মিলাদ
শবে বরাত উপলক্ষে মিলাদ মাহফিল করেছে বিএনপি।
এতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হকসহ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মিলাদের মোনাজাতে কারাবন্দি অসুস্থ খালেদা জিয়া ও লন্ডনে অবস্থানরত তারেক রহমানের আরোগ্য কামনা করা হয়।
মিলাদ মাহফিলের আগে শান্তিনগরের একটি মাদ্রাসার একদল শিক্ষার্থী কোরআন খতম করে।
