মির্জা ফখরুলের মা হাসপাতালে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনকে গুরুতর অসুস্থ অবস্থায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী জানান, ফাতিমা আমিন বৃহস্পতিবার সকালে উত্তরায় ছেলের বাসায় অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ছেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আত্মীয় স্বজনরা হাসপাতালে ফাতিমা আমিনের পাশে রয়েছেন।
ফাতিমা আমিনের স্বামী প্রয়াত মির্জা রুহুল আমিন আশির দশকে এইচ এম এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন।
