২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থমন্ত্রীকে বাদ দিতে প্রধানমন্ত্রীকে আহ্বান বাবলুর

অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত ‘ব্যর্থ’ হয়েছেন দাবি করে তাকে বাদ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির নেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 06:45 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

সংসদে প্রধান বিরোধী দলের এই নেতা বুধবারের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় দাঁড়িয়ে বলেন, “অর্থমন্ত্রী দুদিন আগে বলেছেন, ব্যাংকগুলোতে সাড়ে ৯ হাজার কোটি টাকা মূলধন ঘাটতি। এই মূলধন কোথায় গেল?”

আমানতকারী তথা জনগণের অর্থে ব্যাংকের মূলধন গড়ে ওঠার বিষয়টি তুলে ধরে বাবলু অর্থমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “ট্যাক্স পেয়াররা কি আপনাকে সেই অথরিটি দিয়েছে, মানুষের টাকায় লুটের টাকার ভরণ-পোষণ করার জন্য?”

মুহিতের কারণেই ব্যাংকগুলো ‘সিক’ হচ্ছে দাবি করে জাতীয় পার্টির নেতা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আপনি কেন ব্যবস্থা নিচ্ছেন না? ব্যর্থরা কেন থাকবেন? উনি চলে যাবেন। উনি খালি উন্নয়নের রঙিনচিত্র দেখান।”

উন্নত দেশের লক্ষ্য অর্জন সম্ভব করতে মন্ত্রিসভার ব্যর্থ সদস্যদের বাদ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান বাবলু।

“আপনার সরকারের স্বার্থে যেসব ব্যর্থ মন্ত্রী আছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। স্যাক (বরখাস্ত) করেন। মানুষের মাঝে আস্থা তৈরি করেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানুষের কথা শোনে।”

সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যুর ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছেন জাতীয় পার্টির আরেক নেতা কাজী ফিরোজ রশীদ।

তিনি বলেন, “ওই গাড়ির চালক ফোনে কথা বলছিলেন। বেপরোয়া গতিতে গাড়ি চলছিল। যাত্রীরা বারবার  বলছিল, গাড়ির চালক তা শোনেনি। ওই গাড়ির ফিটনেস ছিল না, চালকের ড্রাইভিং লাইসেন্স ছিল না। এ ঘটনার জন্য কারা দায়ী “