বিএনপির তালুকদার খোকনকে রমনা থানায় দিয়েছে র্যাব
বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে একটি হোটেল থেকে নিয়ে যাওয়ার একদিন পর তাকে রমনা থানায় হস্তান্তর করেছে র্যাব।
রমনা থানার উপ-পরিদর্শক শহীদুল্লাহ জানান, র্যাব আনিসুর রহমান তালুকদার খোকন নামে একজনকে থানায় দিয়ে গেছে। তবে র্যাবের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনী খোকনকে সোমবার রাত ১০টার দিকে রমনা এলাকা থেকে তুলে নিয়ে যায় বলে রাতেই এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছিলেন।
