ঢাকা জামায়াতের সভাপতি-সম্পাদকসহ নয়জন গ্রেপ্তার
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলটির নয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামায়াতের এই নেতাদের কাছ থেকে বোমা, চাপাতি ও উগ্রপন্থি বই উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
গ্রেপ্তারদের মধ্যে মহানগর জামায়াতের সভাপতি নুরুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ ছাড়া মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া ও আব্দুস সবুরের নাম জানা গেছে।
ওসি জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কফিল উদ্দিন পেট্রোল পাম্পের পেছনে জালালাবাদ টিন ফ্যাক্টরির পাশে একটি বাড়িতে রাত ৮টার দিকে অভিযান চালান তারা।
“সাততলা বাড়ির দোতালা ভাড়া নিয়ে তারা বেশ কিছুদিন ধরে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।”
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
