কুমিল্লা সিটি নির্বাচনে ২০ দলীয় জোটের সমন্বয়ক রেদোয়ান
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর সমর্থনে প্রচার চালাবে ২০ দলীয় জোট। এজন্য জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদকে নির্বাচন পরিচালনার সমন্বয়কারী করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জোটের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
আগামী ৩০ মার্চ অনুষ্ঠেয় কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন বর্তমান মেয়র মনিরুল হক সাক্কু ও আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা।
২০১২ সালের নির্বাচনে সাক্কু আওয়ামী লীগের প্রার্থী আফজাল খানকে হারিয়ে প্রথম সিটি মেয়র নির্বাচিত হন।
