খালেদা জিয়ার সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেল।
রোববার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।
সাক্ষাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
