২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাসুদ অরুণকে সভাপতি করে মেহেরপুর বিএনপির আংশিক কমিটি

সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণকে সভাপতি ও আমজাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে মেহেরপুর জেলায় ৩২ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 04:07 PM

Updated : 19 Aug 2022, 03:36 PM

চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অনুমোদন দেন বলে রোববার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটিতে ১৪ জন সহসভাপতি, ছয়জন যুগ্ম সাধারণ সম্পাদক, দুইজন সাংগঠনিক সম্পাদক, দুইজন সহ সাংগঠনিক সম্পাদক ও ছয়জনকে নির্বাহী সদস্য করা হয়েছে।

কমিটির প্রথম সহ-সভাপতি হয়েছেন জাবেদ মাসুদ মিল্টন। এছাড়া জহিরুল ইসলাম বড় বাবুকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং রোমানা আহমেদকে প্রথম সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

এই আংশিক কমিটিকে আগামী এক মাসের মধ্যে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করে অনুমোদন নিতে বলা হয়েছে।