২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এম কে আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে হরতাল-অবরোধের মধ‌্যে নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2017, 03:57 PM

Updated : 19 Aug 2022, 03:36 PM

ওয়ারি থানার এ মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা রোববার এ আদেশ দেন।

বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, সুলতান সালাউদ্দিন টুকু, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা ও আজিজুল বারী হেলালও রয়েছেন পরোয়ানাভুক্ত ১৭ জনের মধ‌্যে।

এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, ২০১৫ সালের জানুয়ারি মাসে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার ঘটনায় এ মামলা দায়ের করে পুলিশ।

তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ২৪ জুলাই অভিযোগপত্র দেয়। সেখানে এম কে আনোয়ারসহ বিএনপির ৩৪ নেতাকর্মীকে আসামি করা হয়।

আসামিদের মধ‌্যে ১৭ জন আদালতে হাজির না হওয়ায় তাদের পলাতক দেখিয়ে রোববার গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।