ছাত্রদলের উত্তরা থানা কমিটি বিলুপ্ত
বছরের প্রথম দিন প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের পরপরই নিষ্ক্রিয়তা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন উত্তরা থানা কমিটি বিলুপ্ত করেছে ছাত্রদল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নিষ্ক্রিয়তার কারণে মহানগর উত্তরের সভাপতি এস এম মিজানুর রহমান খান ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন রুবেলের নির্দেশক্রমে উত্তরা থানা ছাত্রদলের বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বিলুপ্ত কমিটি সভাপতি ছিলেন মো. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ছিলেন মো. ফিরোজ।
